গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা।
এমন নজিরবিহীন হামলার ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর দেখা যায়নি। এদিকে, ওই সহিংসতার রেশ কাটতে না কাটতেই এবার আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
সংস্থাটি বলছে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে আরও হামলার ঘটনা ঘটতে পারে।
এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, সশস্ত্র কিছু গ্রুপ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে হামলার পরিকল্পনা করছে।
আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ গ্রহণের আগে বিভিন্ন অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এসব গ্রুপ।