নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকে থাকবেন ইভানকা আর ডোনাল্ড ট্রাম্প বললেন, ‘ এটি খুব খারাপ সিদ্ধান্ত’।
হ্যাঁ, বাবা ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আগামী ২০ জানুয়ারি নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কন্যা ইভানকা ট্রাম্প।
এর আগে ইভানকা ক্যাপিটল হিলে সহিংসতার দিন বাবা ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটল ছাড়ার আহ্বান জানান।
টুইট পোস্টে তিনি বলেন, সহিংসতাকারীরা কখনোই দেশপ্রেমিক হতে পারে না।
আমাদের উচিত শান্তি বজায় রাখা। -ডেইলি মেইল
হোয়াইট হাউসের অভ্যন্তরীণ এক সূত্র জানায়, ‘ইভানকার রাজনৈতিক উচ্ছাভিলাষ রয়েছে।
তাই তার রাজনৈতিক ক্যারিয়ার ঝুঁকিতে পড়া নিয়ে সে খুব উদ্বিগ্ন, নিজের সম্মান রক্ষায় সে যে কোনো কিছু করতে প্রস্তুত।
ইভানকা মনে করছেন, বাইডেনের অভিষেকে অংশ নিলে তার ব্যক্তিত্বের বিষয়টি দৃঢ় হবে এবং তিনি ভবিষ্যতের জন্য অনেক সমর্থন আদায় করবেন।
আরও খবর