চীনের টমেটো-তুলায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের জোরপূর্বক কাজ করানোর মাধ্যমে যেসব পণ্য তৈরি হচ্ছে, সেগুলো আমদানি নিষিদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
দেশটির কাস্টমস ও সীমান্ত রক্ষা বিভাগ থেকে টমেটো ও তুলা জাতীয় পণ্যের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যে এটা নিশ্চিত হওয়া গেছে যে, বন্দিদের মাধ্যমে জোর করে কাজ করানো হচ্ছে।
তাদের ঋণের ফাঁদে আটকে ফেলা হচ্ছে, চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে।
জিনজিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের সঙ্গে চীন সরকারের আচরণেরও কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, অন্তত ১০ লাখ উইঘুর মুসলমানকে বন্দি করে রাখা হয়েছে।
সেখানে তুলা ও টমেটো উৎপাদনে উইঘুরদের দিয়ে জোরপূর্বক কাজ করানোর প্রমাণ রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.