আগামী মাসেই বাংলাদেশ বিমানে যোগ হচ্ছে নতুন ২ উড়োজাহাজ

রাষ্ট্রয়াত্ত বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির ড্যাশ ৮-৪০০ মডেলের সম্পূর্ণ নতুন দুই উড়োজাহাজ।

কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসন বিশিষ্ট উড়োজাহাজ দুটি আগামী ফেব্রুয়ারি মাসেই দেশে এসে পৌঁছাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ফেব্রুয়ারির শেষ দিকে সম্পূর্ণ নতুন ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ দুটি দেশে এসে পৌঁছবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও কানাডার সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ কেনা হয়েছে।
এর মধ্যে প্রথমটি গত ডিসেম্বরে বিমানের বহরে যুক্ত হয়েছে।
গত ২৭ ডিসেম্বর ধ্রুবতারা নামের নতুন এই উড়োজাহাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.