ফাইজারের করোনা টিকা নিয়ে চিকিৎসকের মৃত্যু

ফাইজারের তৈরি করোনার টিকা নেওয়ার দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই মারা গেছেন গ্রেগরি মাইকেল (৫৬) নামে যুক্তরাষ্ট্রের এক চিকিৎসক।
মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে বসবাস করতেন গ্রেগরি মাইকেল।
চলতি বছরের ৩ জানুয়ারি তিনি ফাইজারের করোনা টিকা গ্রহণ করেছিলেন।
তার স্ত্রী হিদি নেকলম্যান জানান, টিকা নেওয়ার সুস্থ ছিলেন গ্রেগরি।
এমনকি তার কোনো রোগ প্রতিরোধ বিষয়ক বিশৃঙ্খলাও ছিল না।
তবে টিকা নেওয়ার পর তিনি ইডিওপ্যাথিক থ্রোমবোসাইটোপেনিক পারপুরা (আইটিপি) জনিত স্ট্রোকে আক্রান্ত হন।
এ সময় তার রক্তে প্লেটিলেটসের ঘাটতিও দেখা দেয়।

হিদি নেকলম্যানের দাবি, এই টিকার কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে।
এই মৃত্যুর পেছনে আর অন্য কোনো কারণ থাকতে পারে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.