টুইটারে শূন্য থেকে শুরু বাইডেনের

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।
এদিনই প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছে হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টগুলো হস্তান্তর করবে টুইটার।
অ্যাকাউন্টগুলো যখন বাইডেন প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে, তখন তাতে আর আগের প্রশাসনের (ডোনাল্ড ট্রাম্প) অনুসারীরা (ফলোয়ার) স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকবেন না।

পূর্বে ডোনাল্ড ট্রাম্প পটাস অ্যাকাউন্টের ১৩ মিলিয়ন বা তারও বেশি অনুগামীদের উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ওবামার

কাছ থেকে। তবে এবার তা হবে না। অর্থাৎ অ্যাকাউন্ট হস্তান্তর হলেও পূর্বের অনুসারী স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে না।
তাই আমেরিকার ৬২ তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের টুইটার অ্যাকাউন্ট শূন্য থেকে অনুসারী থেকে((ফলোয়ার) শুরু করবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.