ট্রাম্পকে নিয়ে এক এক সময় এক এক খবর শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে।
এবার জানা গেল, মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন হিসেবে শপথ নেওয়ার আগেই ওয়াশিংটন ছেড়ে চলে যাচ্ছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক খবরে বিষয়টি জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়, নবনির্বাচিত প্রেসিডেন্টের অভিষেকের দিন সকালেই ট্রাম্প ওয়াশিংটন ছেড়ে চলে যাবেন।
এর আগে তিনি অভিষেকের আগের দিন, আগামী বুধবার ওয়াশিংটন ডিসি ছাড়ার পরিকল্পনা করেছিলেন।
তবে সূত্র এ বলেছে যে এই পরিকল্পনা পরিবর্তন হতে পারে।
আগামী বুধবার ট্রাম্প বক্তব্য রাখবেন কিনা তা স্পষ্ট নয়।