বাইডেনের শপথ ঘিরে মুসলিম ও সংখ্যালঘুদের সতর্ক থাকার পরামর্শ

দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এর প্রধান রবার্ট ম্যাককো নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের আগে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ক্যাপিটল হিল এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন। খবর সিএনএনের।

রোববার সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে রবার্ট ম্যাককো এই সতর্কতামূলক পরামর্শ দেন। তিনি বলেন, চরম ডানপন্থিরা এখন মার্কিনিদের দৃষ্টি অন্যদিকে নেয়ার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বা তাদের উপাসনালয়ে হামলা চালাতে পারে। আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ও মুসলিম সম্প্রদায়কে খুব সতর্ক থাকতে বলছি। প্রত্যেককেই নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে।

রবার্ট ম্যাককো মুসলমান সম্প্রদায়কে সতর্ক করে বলেন, বাস্তবতা সম্পর্কে প্রস্তুত থাকতে হবে। আমরা চাই প্রত্যেক মানুষের নিরাপত্তা।

এদিকে জো বাইডেনের শপথ ও অভিষেক অনুষ্ঠানে ভেতর থেকে হামলা করে বসতে পারে নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল গার্ড সেনা ও পুলিশ সদস্যরা। এমন আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কর্মকর্তারা।

আল জাজিরা জানিয়েছে, প্রতিরক্ষা ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা- নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল গার্ডের ২৫ হাজার ও পুলিশ সদস্যদের মধ্যে থাকা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী কেউ ভেতর থেকে হামলা করে বসতে পারে।

ভেতর থেকে হামলার আশঙ্কার ভিত্তি হচ্ছে ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার সময় দেখা গেছে ন্যাশনাল গার্ডের সদস্যরা হামলাকারীদের স্বাগত জানাচ্ছেন। এরই মধ্যে নিউ জার্সিতে গ্রেফতার করা হয়েছে আর্মির রিজার্ভ সেনা ৩০ বছর বয়সি টিমোথি হেইল-কুসানেলিকে। তিনি উগ্র ট্রাম্প-সমর্থক দাঙ্গাকারীদের ‘অগ্রসর’ হওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে অভিযোগ। ওই হামলায় জড়িত থাকার অভিযোগে ক্যাপিটল পুলিশের অর্ধডজন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আরও একডজনের মতো তদন্তাধীন আছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.