সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছাড়ছেন ডোনাল্ড ট্রাম্প

আর মাত্র একদিন বাকি।
তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন।
সে অর্থে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের মুহূর্ত একেবারেই ঘনিয়ে এসেছে।
আগামীকাল চার বছরের ক্ষমতার দাপট শেষে হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প।

কিন্তু হোয়াইট হাউস ছাড়ার আগে ট্রাম্প কি পেলেন আর দেশকেই বা কি দিয়ে গেলেন সেটাই এখন সবার প্রশ্ন।
চার বছরের শাসনামলে ট্রাম্প তার কর্মকাণ্ডের কারণে প্রতিনিয়তই বিতর্কের জন্ম দিয়েছেন।
তার কথা, কাজ নিয়ে আলোচন-সমালোচনার শেষ ছিল না।
কিন্তু কোনো কিছুই তাকে তার চিন্তা থেকে এক চুলও সরাতে পারেনি।
তার যখন যা মনে হয়েছে তিনি তাই করেছেন। একজন প্রেসিডেন্ট হিসেবে কিছু বিষয়ে যে সীমাবদ্ধতা থাকে সেটা মানতে নারাজ ছিলেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.