কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে বাড়ল ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের পরিস্থিতির ভয়াবহতার কারণে পার্শ্ববর্তী রাষ্ট্র কানাডা এই মহামারির শুরু থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত ভ্রমণে কড়াকড়ি আরোপ করে।

‘অনাবশ্যক’ ভ্রমণকারীদের জন্য প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধ করা হয় গত বছরের মার্চে।
সংক্রমণ সীমিত রাখতে তখন এ পদক্ষেপ নেয়া হয়েছিল।
এরপর থেকে প্রতি মাসেই এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২১ জানুয়ারি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে যে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে তা আরও এক মাস বাড়ানো হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ঘোষণা অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.