মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দ্বিতীয় বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল

দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত মার্কিনি নিহত হয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সে সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
সামরিক-বেসামরিক মিলিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মোট ৪ লাখ ৫ হাজার ৪শ মার্কিন নাগরিক নাগরিক মারা গিয়েছিলেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৮৯৪।

প্রেসিডেন্ট জো বাইডেন তার অভিষেকের দিন সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এই অন্ধকার শীত জুড়ে আমাদের শক্তি ধরে রাখতে হবে।
আমরা সম্ভবত ভাইরাসের সবচেয়ে কঠিন ও মারাত্মক সময়ে প্রবেশ করছি।’

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই কোটি।
বাইডেন তার প্রশাসনে মহামারি মোকাবিলাকে সর্বাধিক গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.