সৌরভকে দেখতে বিমানে কলকাতায় উড়ে এলেন দেবী শেঠি 

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে দেখতে বিমানে উড়ে কলকাতায় এসেছেন উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

এনজিওগ্রাম করার পর রিপোর্টে এলে তা বিশ্লেষণের পরই সৌরভের হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন দেবী শেঠি।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বুধবার থেকে কলকাতার অ্যাপোলো গ্লেনিগ্রেস হাসপাতালে ভর্তি রয়েছেন গাঙ্গুলী। তার চিকিৎসায় বেঙ্গালুরু থেকে বৃহস্পতিবার সকালেই কলকাতায় উড়ে আসেন দেবী শেঠি। দমদম বিমানবন্দর থেকে তিনি সরাসরি অ্যাপোলো হাসপাতালে পৌঁছে যান।

হাসপাতালে পৌঁছার পর থেকেই সৌরভের শারীরিক পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখছেন তিনি। সৌরভের চিকিৎসায় নিয়োজিত বাকি চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসে বিকালে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত করবেন দেবী শেঠি।

কলকাতার তিন কার্ডিয়াক স্পেশালিস্ট আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মণ্ডল তার চিকিৎসা করছেন। আফতাব খান ওই হাসপাতালের কার্ডিয়াক সার্জন। সৌরভের পরিবারের অনুরোধে এ তিন চিকিৎসকের সঙ্গে যোগ দিয়েছেন ডা. দেবী শেঠি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.