ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট চলাচল বিঘ্নিত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর ৬টা ১৮ থেকে ৮টা ৫৩ পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ সময় ইন্দোনেশিয়ার গারুদা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়। আর চারটি ডোমেস্টিক ফ্লাইট বিলম্বিত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.