পুলিশি তদন্তে রোনালদো

প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের জন্মদিন পালন করতে গিয়ে একটু বিপাকেই পড়ে গেছেন জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
২৭ জানুয়ারি জর্জিনার জন্মদিন পালন করতে গিয়ে ইতালির কোভিড প্রটোকল ভঙ্গ করার পুলিশি অভিযোগ এসেছে তার বিরুদ্ধে।

গত বুধবার, জর্জিনার ২৭তম জন্মদিনে স্পালের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচ থাকলেও তাতে অংশগ্রহণ করেননি এই পর্তুগিজ তারকা।
না খেলে জর্জিনাকে নিয়ে ভ্যালে ডি’অস্তায় তুষারঘেরা একটি পাহাড়ি রিসোর্টে সময় কাটিয়েছেন সারাদিন।

দিনব্যাপী এই জন্মদিন উদযাপন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও করেছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেই ফেঁসে গেছেন এই পর্তুগিজ তারকা।

ইতালিয়ান পত্রিকা লা গ্যাজেট ডেল্লো স্পোর্ট বলছে, বেড়াতে গিয়ে ইতালির কোভিড প্রটোকল ভঙ্গ করেছেন রোনালদো ও জর্জিনা। স্থানীয় পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে বলেও জানিয়েছে তারা।
অপরাধ প্রমাণিত হলে জরিমানা গুণতে হতে পারে এই যুগলের।

দ্বিতীয় দফার কোভিড-১৯ সংক্রমণে জর্জরিত ইতালিতে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কোনো জরুরি প্রয়োজন ব্যতীত ভ্রমণ নিষিদ্ধ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.