সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়াল

সৌদি আরব আগে জানিয়েছিল, নিজেদের দেশের বাসিন্দাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা এবং বন্দরগুলো, এ বছরের ৩১ মার্চ খুলে দেবে কিন্তু করোনাভাইরাস সংক্রমণ পরিস্তিতিতে বন্দর খোলার সিদ্ধান্ত পিছিয়েছে দেশটি ।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণের জেরে ১৭ মে পর্যন্ত, স্থলবন্দর, নৌ-বন্দর ও সমুদ্রবন্দর খোলার সিদ্ধান্ত স্থগিত রেখেছে সৌদি আরব।

চলতি বছরের ৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ৩১ মার্চ বাসিন্দাদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিয়ে বন্দর খুলে দেওয়া হবে। তবে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি এবং বিশ্বের বিভিন্ন দেশে নতুন বৈশিষ্ট্যের করোনা ছড়ানো দেখে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সৌদি আরবে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ছয় হাজার তিনশ ৬৮ জন। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৬৭ হাজার পাঁচশ ৪৩ জন।

সূত্র : সৌদি গেজেট

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.