পারস্য উপসাগরে পরমাণু বোমাবাহী মার্কিন যুদ্ধবিমানের মহড়া

পারস্য উপসাগরে পরমাণু বোমা বহনে সক্ষম বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুদ্ধবিমানের মহড়া করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো জায়গায় পৌঁছাতে সক্ষম জানান দিতে মার্কিন বিমান বাহিনীর এ প্রদশর্নী।

মার্কিন বিমান বাহিনী মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, বুধবার লুইজিয়ানার বার্কসডালে বিমানঘাঁটি থেকে বি-৫২ যুদ্ধবিমান অনবরত উড়ছে।

জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার এক সপ্তাহ পরই এমন ঘটনা ঘটল। প্রদর্শনীর সময় মার্কিন যুদ্ধবিমানকে পাহারায় যোগ দেয় যুক্তরাষ্ট্রের নৌ, সামুদ্রিক সেনারা এবং সৌদি যুদ্ধবিমান।

শনিবার ইউএস আর্মি সেন্ট্রাল কমান্ড টুইটে একাধিক বার্তা পোস্ট করে জানায়, মধ্যপ্রাচ্যের আকাশে প্রদর্শনীর সময় যুক্তরাষ্ট্রের দুটি পরমাণু বোমাবাহী যুদ্ধবিমানের সঙ্গে আরও চারটি মার্কিন এবং সৌদি যুদ্ধবিমান অংশ নেয়।

অংশীদারিত্ব শক্তিশালীর পাশপাশি সম্ভাব্য আগ্রাসন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির, বিমান সক্ষমতা বিশ্বের যে কোনো জায়গায় মোতায়েন সক্ষম, এটা জানানোও প্রদর্শনীর উদ্দেশ্য ছিল।
দু’পক্ষের উত্তেজনা চরমে পৌঁছায়।

ইরানের প্রতি বাইডেন প্রশাসন এ পর্যন্ত পূর্বের মার্কিন প্রশাসনের আচরণের উল্টোটাই দেখিয়েছে। অব্যাহতভাবে ইঙ্গিতি দিয়েছে চুক্তি ফেরার। তবে, বুধবারের প্রদর্শনীর মাধ্যমে, যুক্তরাষ্ট্র জানান দিয়েছে আর যাই হোক বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংকট থেকে সরে দাঁড়াচ্ছে না তারা।

এর আগে ইরান ট্রাম্পের আমলে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে বাইডেন প্রশাসনকে চুক্তিতে ফেরার আহ্বান জানায়।

প্রেসিডেন্ট হাসান রুহানি প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তেহরান ইউরেনিয়াম মজুদের সীমাবদ্ধতাসহ চুক্তির অন্যান্য শর্ত পূরণ করবে বলেও জানায় ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.