সু চির গ্রেফতারে যা বললেন জো বাইডেন

নিজ দেশের সেনাবাহিনীর হাতে গ্রেফতার অং সান সু চি জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন।
এই সামরিক অভ্যুত্থান মেনে না নিয়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন তিনি।

এমন পরিস্থিতিতে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের সতর্ক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।
অভ্যুত্থানে আটক অং সান সু চিসহ মিয়ানমারের বেসামরিক রাজনীতিবিদদের ছেড়ে দেওয়া না হলে ‘ব্যবস্থা নেওয়া হবে’ বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার সংবাদমাধ্যম পলিটিকো এ তথ্য জানায়। প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা নেওয়ার কিছুদিনের মধ্যেই মিয়ানমারের সেনা অভ্যুত্থান তার পররাষ্ট্রনীতির জন্য ‘চ্যালেঞ্জ’ হয়ে দেখা দিয়েছে।
বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি।
এমনকি কমিউনিস্ট নেতৃত্বাধীন চীনের বিরুদ্ধেও এ নীতি অটল থাকবে বলে জানিয়েছিলেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.