‘ট্রাম্পকে রাশিয়ার সম্পদ হিসেবে তৈরি করা হয়েছে।
৪০ বছর ধরে রাশিয়ার গোয়েন্দারা তাকে গড়ে তুলেছেন এবং ২০১৬ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন, মস্কোয় তখন উৎসবের আমেজ তৈরি হয়েছিল।’
সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন কেজিবির সাবেক গোয়েন্দা কর্মকর্তা ইউরি শভেৎস।
১৯৮০ সালে সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে ইউরি শভেৎসকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।
তিনি আসেন রাশিয়ার বার্তা সংস্থা তাস-এর প্রতিনিধির ছদ্মবেশে।
মূলত তিনি ছিলেন কেজিবির একজন মেজর। তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই লেখা হচ্ছে সাংবাদিক ক্রেইগ আঙ্গারের নতুন বই ‘আমেরিকান কমপ্রোম্যাট’।
এর আগে ট্রাম্প এবং পুতিনের পরিবার নিয়েও কাজ করেছেন ক্রেইগ।
তার নতুন বইটিতে বিতর্কিত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কও বিশ্লেষণ করা হয়েছে।