তুষারপাতের পর পর্যটকদের ভিড় বেড়েছে জম্মু-কাশ্মীরে

করোনাভাইরাস মহামারির পর ভারী তুষারপাতের কারণে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের সংখ্যা বেড়েছে।

অস্থির পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে কাশ্মীরের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্থ হয়েছে।

এছাড়া করোনা ভাইরাসের কারণে গত বছরের প্রায় পুরো সময় পর্যটনের ওপর নির্ভরশীল মানুষদের ব্যাপাক ক্ষতি হয়ে গেছে।
ট্যুরিস্ট ক্যাব চালক রফিক আহমেদ বলেন, গত বছরগুলোতে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি।
এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে, আমাদের ব্যবসা পুনরুজ্জীবিত হচ্ছে।

প্রতিবছর কাশ্মীর উপত্যকায় ব্যাপকভাবে তুষারপাত হয় যা পর্যটকদের আকর্ষণ করে।

শীতকালে কাশ্মীর ভ্রমণ অনেক বেশি লোভনীয়। এখানকার পরিবেশ এবং মানুষ বেশ আকর্ষণীয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.