যুক্তরাজ্য থেকে ফিরে কোয়ারেন্টিনে ১১৮৫ যাত্রী

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্য হতে ফেরা নতুন ২৭ জন যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ নিয়ে সম্প্রতি দেশটি থেকে ফেরত আসা মোট ১ হাজার ১৮৫ জন যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হলো।

এই সময়ে আসা যাত্রীদের মধ্যে আনুষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো ২৭ জন ছাড়া বাকিদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক ডা. রাফসান আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১ ফেব্রুয়ারি দোহা থেকে আসা কিউআর ৬৪০ ফ্লাইটের ছয়জনকে, ইস্তাম্বুল থেকে আসা টিকে ৭১২ ফ্লাইটের ১৯ জনকে এবং দোহা থেকে আসা কিউআর ৬৩৮ ফ্লাইটের একজনকে আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়। পরে সেখান থেকে পুনরায় তাদের পছন্দমাফিক সরকার নির্ধারিত আবাসিক হোটেলে সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এছাড়া দোহা থেকে আসা কিউআর ৬৪০ ফ্লাইটের একজন যাত্রীকে কোয়ারেন্টিনে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের গতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তবে ঠিক কী কারণে তাকে সেখানে পাঠানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এই একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৩০টি ফ্লাইটে চার হাজার ৪৫০ জন যাত্রী দেশে আসেন বলেও জানিয়েছেন ডা. রাফসান আহমেদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.