করোনা মহামারিতে বিমানের যাত্রী কমেছে ৬৬ শতাংশ

মহামারি করোনার কারণে গত বছর বিমানের যাত্রী পরিবহন ৬৬ শতাংশ কমেছে।

সীমান্ত বন্ধ, ভ্রমণে নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আর ভ্রমণে আস্থা হারিয়ে ফেলায় ২০২০ সালে নাটকীয়ভাবে যাত্রীদের বিমানে ভ্রমণ কমে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ। যা ইতিহাসে সর্বোচ্চ।

আইএটিএ জানায়, ২০১৯ সালের চেয়ে সাড়ে ১০ শতাংশ কমেছে এয়ার কার্গো চলাচল, যা ১৯৯০ সালের পর সবচেয়ে বড় ধস।

করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন বের হলেও এখনো স্বাভাবিক হয়নি পুরো বিশ্ব বিমান চলাচল।

২০২১ সালও এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির জন্য কঠিন বছর হবে বলে মনে করছেন আইএটিএর মহাপরিচালক আলেক্সান্ডার ডি জুনায়েক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.