ভারতে করোনা টিকার জরুরি অনুমোদনে ফাইজারের আবেদন প্রত্যাহার

ভারতে করোনার চিকিৎসায় জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল ফাইজার-বায়োএনটেক।
আজ শুক্রবার এ সংক্রান্ত আবেদন প্রত্যাহার করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
ভারতীয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী আরও কিছু তথ্য যুক্ত করে নতুন করে আবেদন করবে তারা।

করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদনকারী প্রথম প্রতিষ্ঠান ফাইজার।
যুক্তরাজ্য ও বাহরাইনে অনুমোদন পাওয়ার পর গত ডিসেম্বরে ভারতে আবেদন করে তারা।
এরপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুমোদন পেয়েছে ফাইজার।

ভারত গত মাসে দুটি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এদের মধ্যে একটি হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত ‘কোভিশিল্ড’, আর অন্যটি হলো ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.