মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তার পূর্বসূরী অর্থাৎ দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দিতে চান না।
ট্রাম্পের বেখেয়ালী আচরণের কারণে তাকে নিরাপত্তা সংক্রান্ত তথ্য দেয়া উচিত নয় বলেই মনে করেন তিনি। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্টদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানানোর নীতি রয়েছে।
সে অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে এখন থেকে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য জানান অধিকার রাখেন ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি সিবিসি নিউজের এক সাক্ষাতকারে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয় যে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একই রকম সৌজন্য রক্ষা করা হবে কীনা এবং তিনি গোয়েন্দা তথ্য পাবেন কীনা।
এ বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি সেটা মনে করি না।