তুরস্ককে রাশিয়ার এস-৪০০ নিয়ে ট্রাম্পের পর বাইডেন প্রশাসনের হুমকি

তুরস্ককে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার হুমকি দিল নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কারবি সাংবাদিকদের বলেছেন, আমাদের নীতিতে পরিবর্তন আসেনি এবং আমরা আবারও তুরস্ককে এস-৪০০ ব্যবহার না করার আহ্বান জানাচ্ছি। খবর রয়টার্সের।

এর মাধ্যমে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তুরস্কের এস-৪০০ কেনার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে অটল থাকল।
মার্কিন সরকার ২০১৭ সাল থেকেই রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়ে আসছে।

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ সংগ্রহ করা ন্যাটো জোটভুক্ত প্রথম দেশ হচ্ছে তুরস্ক। ২০১৭ সালে এ ধরনের চারটি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে ৫২০ কোটি ডলারের চুক্তি করে তুরস্ক। ২০১৯ সলের জুলাই মাসে এ ব্যবস্থা আঙ্কারাকে সরবরাহ শুরু করে মস্কো যে প্রক্রিয়া এখনও চলছে।

মার্কিন সরকারের দাবি, এ চুক্তির মাধ্যমে তুরস্ক রাশিয়ার হাতে বিশাল অঙ্কের বাজেট তুলে দেওয়ার পাশাপাশি ন্যাটা জোটের সামরিক প্রযুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

কিন্তু তুরস্ক বলেছে, দেশটি কোনো অবস্থায় রাশিয়ার সঙ্গে করা এ সংক্রান্ত চুক্তি বাতিল করবে না। তবে তুরস্ক ও রাশিয়া আমেরিকার এ দাবি প্রত্যাখ্যান করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.