বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান বললেন, গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি প্রমাণ করে সম্ভাবনার নতুন দিগন্ত।
বৃহস্পতিবার দুবাইয়ের পার্ক হায়াত হোটেলে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আয়োজিত রোডশোর তৃতীয় দিনে এক শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি প্রবাসীদের বাংলাদেশে বেশি বেশি বিনিয়োগের আহ্বান জানান।
পুঁজিবাজারে প্রবাসী বাংলাদেশী ও বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত চার দিনব্যাপী রোড শোর তৃতীয় দিন আলোচনার বিষয় ছিল ‘স্কোপ অফ প্রাইভেট ইকুইটি এন্ড ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’