কাতারে মরুভূমিতে সবজি চাষ বাংলাদেশিদের

কাতারে মরুর বুকে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা গড়ে তুলছেন অনেক কৃষি খামার।
সবজি চাষের পাশাপাশি মুরগী পালন, পুকুর বানিয়ে মাছ চাষও করছেন রেমিট্যান্সযোদ্ধারা।

মরুর বুকেই চার প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা গড়ে তুলছেন কৃষি খামার।
রাজধানী দোহা থেকে ৪০ মাইল দূরে আল ওকির মরুভূমির মাঝে এ কৃষি খামার।

২০ জনের মতো প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিয়োজিত আছেন এ কৃষি খামারের কাজে, মাথায় গামছা পেছিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কৃষি কাজ ও সবজি উৎপাদনে ব্যস্ত তারা, করলা, ঝিঙা, বেগুন, চিচিঙ্গা, লাউ, শিম, মরিচ, তরমুজ, টমেটো, ফুল কপি, বাঁধাকপি, ধনেপাতাসহ নানা ধরনের শাক সবজি উৎপাদন হয় বলে জানান খামারে কর্মরত শ্রমিকরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.