ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

ওমানে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রবাসী পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
তারা সবাই বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির দুকুমের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মো. ওমর ফারুক, মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল।
এরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.