২৫ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিচ্ছেন জো বাইডেন

মেক্সিকো সীমান্তে আটকে পড়া ২৫ হাজার অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।
আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম শুরু হবে।

কর্তৃপক্ষ জানায়, মেক্সিকো সীমান্তে আটকে পড়া অভিবাসীদের মধ্য থেকে প্রথম ধাপে ১৯ ফেব্রুয়ারি তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে।
তিনটি স্থান দিয়ে অভিবাসীদের প্রবেশের সুযোগ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে দুটি স্থানের প্রতিটি দিয়ে দিনে তিন শ’ অভিবাসীকে ঢুকতে দেয়া হবে।
তৃতীয় স্থান দিয়ে আরো কম মানুষকে প্রবেশের অনুমতি দেয়া হবে।

জনসাধারণ ভিড় করতে পারে- এমন আশঙ্কায় বাইডেন প্রশাসন ওই তিন স্থানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

তবে টেক্সাসের ডেমোক্র্যাট প্রতিনিধি হেনরি কুয়েলার বলেন, কর্মকর্তারা তাকে টেক্সাসের ব্রাউন্সভিল, এল পাসো এবং সান দিয়েগোর সান ইসিড্রো ক্রসিংয়ের কথা জানিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.