আগামী সপ্তাহে দেশে আসছে বিমানের আরেকটি ড্যাশ-৮ উড়োজাহাজ

কানাডার ডিহ্যাবিল্যান্ড থেকে কেনা নতুন তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজের দ্বিতীয়টি আগামী ২৪ ফেব্রুয়ারি এবং তৃতীয়টি আগামী ৪ মার্চ দেশে আসবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ধানমন্ডি সেলস্ সেন্টারের বাণিজ্যিক সেবার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসের ২৭ তারিখে প্রথম ড্যাশ-৮ উড়োজাহাজটি বিমানের বহরে যুক্ত হয়েছে।

মাহবুব আলী বলেন, ‘এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত হওয়ার পর বিমান তার অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে যাত্রীদের আরও উন্নত ইন-ফ্লাইট সেবা দিতে সক্ষম হবে।
দেশের এভিয়েশন শিল্পের বিকাশে পথ প্রদর্শক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
প্রতিষ্ঠার পর থেকে গত ৪৮ বছরে বিমান নানা বিবর্তনের মধ্য দিয়ে তার সময় অতিবাহিত করেছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.