‘২০২৪ নির্বাচনেও ট্রাম্পকেই চান রিপাবলিকানরা’

২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী নির্বাচন যদি আজ হতো, তাহলে হয়তো চোখ বুজে টিকিট পেয়ে যেতেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।
কারণ, দলটির বেশিরভাগ সমর্থকের কাছে এখনও ট্রাম্পই সবচেয়ে যোগ্য নেতা।
সম্প্রতি পলিটিকো ও মর্নিং কনসাল্টের এক যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে।

মাত্র তিনদিন আগেই দ্বিতীয়বার অভিশংসন মামলায় খালাস পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তার বিরুদ্ধে গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনের দাঙ্গায় সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের তাণ্ডবের পরপরই দল ত্যাগ করেন হাজার হাজার রিপাবলিকান নেতাকর্মী। অন্য জরিপগুলোতে বেশিরভাগ মার্কিনি ট্রাম্পকে রাজনীতি থেকে নির্বাসিত করার পক্ষে মত দিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.