করোনার নতুন ধরন রুখতে জার্মানির সীমান্তে কড়াকড়ি

করোনার নতুন ধরন রুখতে জার্মানির সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটেনের B1.1.7, দক্ষিণ আফ্রিকার B1.351 সেই সাথে ব্রাজিলের E 484K করোনার ধরন যাতে কোনোভাবেই ছড়াতে না পারে সে বিষয়ে বাড়তি সতর্ক দেশটি।

করোনা টেস্টে নেগেটিভ সার্টিফিকেট নিয়েও জার্মানিতে ঢুকতে পারছেন না অনেকে। প্রতিবেশী দেশ চেক রিপাবলিক ও অস্ট্রিয়ার সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।

কর্তৃপক্ষ বলছে, সীমান্ত দিয়ে নিয়মিত যাতায়াতকারী ও লরি চালকদের মাধ্যমে নতুন ধরনের করোনা যাতে জার্মানিসহ ইইউর অন্যান্য দেশে ছড়িয়ে যেতে না সেজন্যই এ ব্যবস্থা। এমনকি যাদের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষায় করোনা নেগেটিভ আসছে তাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না জার্মানিতে। এতে সীমান্ত থেকে ফিরে যেতে হচ্ছে অনেককে।

জার্মানির সীমান্ত কড়াকড়িতে উদ্বেগ জানিয়েছে অস্ট্রিয়া, ফ্রান্স ও চেক রিপাবলিক। এ বিষয়ে জার্মান রাষ্ট্রদূতকে ডেকে ব্যাখ্যা চেয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। বার্লিনের সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউরোপের অন্যান্য দেশগুলোও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.