নিষিদ্ধ হতে পারেন বিরাট কোহলি

খেলা চলাকালীন সময় মাঠেই আম্পায়ারের সঙ্গে তর্ক করায় এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
চেন্নাই টেস্টে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে আউট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আম্পায়ার নীতিন মেননের সঙ্গে তর্কে জড়ান এই ক্রিকেটার।
এরপরই কোহলির আচরণ নিয়ে অভিযোগ জানান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও ডেভিড লয়েড।

চার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের তৃতীয় দিনে অক্ষর প্যাটেলের একটি বল ব্যাকফুটে খেলতে গেলে ডান পায়ে লাগে জো রুটের।
কোহলিদের জোরালো আবেদন সত্ত্বেও আউট দেননি আম্পায়ার নীতিন মেনন।
রিভিউ নিয়েও কাজ হয়নি।
কারণ বল যে জায়গায় রুটের প্যাডে লাগে সেটা পুরোপুরি অফস্টাম্পের লাইনে ছিল না। ফলে আম্পায়ার্স কলে বেঁচে যান ইংল্যান্ড অধিনায়ক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.