আর কিছুক্ষণ পরই বসছে ২০২১ আইপিএলের নিলাম।
এবারের নিলামে নিবন্ধন করেছিলেন ১ হাজার ১১৪ ক্রিকেটার, সেটি ছোট করে ২৯২ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
এই তালিকায় বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদউল্লাহর নাম আগে থেকেই ছিল।
আর শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন মুশফিকুর রহিম।
চেন্নাইয়ে আজ বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই লিগের নিলাম। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান ও থ্রি।
নিলাম শুরুর কিছু সময়ের মধ্যেই উঠানো হবে সাকিবের নাম, তাকে ২ নম্বর সেটে রাখা হয়েছে।
শুরুর দিকে উঠবেন মোস্তাফিজও, তিনি আছেন ৪ নম্বর সেটে।
নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার সাইফউদ্দিন ও মাহমুদউল্লাহ আছেন যথাক্রমে ১৯ ও ৩২ নম্বর সেটে।