যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে কীভাবে আরো ঘনিষ্ঠ হয়ে কাজ করা যায়, সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার আলোচনা করেছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে রোহিঙ্গা সমস্যা, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উত্সব, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্র আরো বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে সহায়তা দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যাবাসন বাংলাদেশের সবচেয়ে বড় অগ্রাধিকার। জবাবে রাষ্ট্রদূত মিলার বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময় সোচ্চার থাকবে।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উত্সবে যুক্তরাষ্ট্র থেকে উচ্চপদস্থ কর্মকর্তার ঢাকায় আগমনের সম্ভাবনা রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করার জন্য এটাই উপযুক্ত সময়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.