‘চীনকে মানবাধিকার লঙ্ঘনের মূল্য দিতে হবে’

চীনকে মানবাধিকার লঙ্ঘনের মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

চীনের পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর ওপর দমনপীড়নের ঘটনার প্রতিক্রিয়ায় এ কথা বলেন বাইডেন।

জিনজিয়াংয়ে উইগুর মুসলমানদের বন্দিশিবিরে রাখাসহ অন্য মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বজুড়ে সমালোচিত চীন।

টাউন হলে এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, ‘চীনকে এর পরিণাম ভোগ করতে হবে এবং তিনি (চীনা প্রেসিডেন্ট শি জিনপিং) সেটি জানেন। ’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.