টেক্সাসে পানির জন্য হাহাকার

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে গত সপ্তাহের ভয়াবহ তুষারঝড়ের পর বিশুদ্ধ পানি ও বিদ্যুতের অভাবে হাহাকার করছেন স্থানীয়রা।
তুষারঝড়ে অনেক জায়গায় পানির পাইপ ফেটে গেছে, ফলে সংকট দেখা দিয়েছে সরবরাহে।
একারণে তীব্র ঠাণ্ডার মধ্যেই বিশুদ্ধ পানির সন্ধানে দোকানের বাইরে ভিড় করছেন ভুক্তভোগীরা।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে তাণ্ডব চালিয়ে গেছে তীব্র শীত ও তুষারঝড়।
এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। সেখানে এখনো বিদুৎবিচ্ছিন্ন কয়েক লাখ মানুষ।
এ নিয়ে ক্রমেই ক্ষোভ বাড়ছে স্থানীয়রদের মধ্যে।

হিউস্টনের বাসিন্দা পার্সি ম্যাকগি তার ক্ষোভের পরিমাণ বোঝাতে বলেছেন, এটি ’১০ নম্বর’ পর্যায়ে চলে গেছে।
তিনি জানান, ভোর ৫টায় ঘুম থেকে উঠে ৬টা থেকে শহরের ডেলমার স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছেন। বিপর্যয়ের পর থেকে সেখানে বোতলজাত পানি বিতরণ করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.