যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিমানটি আলাবামা বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়।

দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, টি-৩৮ মডেলের প্রশিক্ষণ বিমানটিতে প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। কিছুক্ষণ উড়ার পরই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

যিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন, সে ২৪ বছর বয়সী জাপানের নাগরিক। বিমান থাকা তার প্রশিক্ষক মার্কিন বিমানবাহিনীর লেফটেন্যান্ট ।

দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেছে বিমানবাহিনী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ এখনো বের করতে পারেনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.