বিদেশিদের জন্য কুয়েতের সীমান্ত বন্ধই থাকছে

বিদেশি নাগরিকদের জন্য কুয়েতের সব স্থল ও সমুদ্র সীমানা আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে।
গত সোমবার কুয়েতের মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

কুয়েতি মন্ত্রিসভার ঘোষণা অনুসারে, এ নিষেধাজ্ঞা আগামী বুধবার থেকে কার্যকর হয়ে অন্তত ২০ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

তারা জানিয়েছে, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং নিরপেক্ষ অঞ্চলের কর্মী ও তাদের গৃহকর্মীরা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন।
এছাড়া কুয়েতি নাগরিক ও তাদের প্রথম সারির আত্মীয়রাও (বাবা-মা, ভাই-বোন ও ছেলে-মেয়ে) প্রবেশের অনুমতি পাবেন।

তবে কুয়েতি নাগরিকরা দেশটিতে পৌঁছানোর পরপরই বাধ্যতামূলক এক সপ্তাহ হোটেলে এবং পরের সপ্তাহ বাসায় কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.