কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটাই বাইডেনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।
মঙ্গলবার এই দুই শীর্ষ নেতার মধ্যে ভার্চ্যুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
দুই নেতা জলবায়ু পরিবর্তন এবং চীনকে কেন্দ্র করে পারস্পরিক নীতিতে অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেছেন।
এছাড়া চীনে বন্দি থাকা দুই কানাডীয় নাগরিকের মুক্তির বিষয়েও আলোচনা করেছেন তারা।
জলবায়ু পরিবর্তনের বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই দুই রাষ্ট্র নেতা।
২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমনের মাত্রা শূণ্যতে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণে পরিকল্পনা গ্রহণ করবে দুই দেশ।