২০১৬ এবং ২০১৭ সালে ৭৫০ ডলার করে ট্যাক্স দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
গত বছরই তার এই ট্যাক্স প্রতারণা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল নিউ ইয়র্ক টাইমস।
তখন ট্রাম্প বলেছিলেন, এটা ভুয়া সংবাদ। তিনি ট্যাক্স রিটার্ন প্রকাশ করার কথাও বলেছিলেন।
কিন্তু করেননি। এবার সোমবার সুপ্রিম কোর্ট ট্যাক্স রিটার্নসহ ট্রাম্পের সব আর্থিক নথি প্রকাশের আদেশ দিয়েছে।
এর ফলে তার বিরুদ্ধে এ সংক্রান্ত ফৌজদারি অপরাধের তদন্ত করতে আর বাধা থাকল না।
নিউ ইয়র্ক টাইমস জানায়, ২০১৭ সালে ট্রাম্পের আয় ছিল ১ কোটি ২৮ লাখ ১৯ হাজার ৪০০ ডলার।
কিন্তু তার ট্যাক্স হয়েছিল ৭৪ লাখ ৩৫ হাজার ৮৫৭ ডলার।
কিন্তু তিনি পরিশোধ করেছিলেন মাত্র ৭৫০ ডলার। বাকি অর্থ তিনি পরিশোধই করেননি।
২০০০-২০১৫ সালের মধ্যে ১০ বছরে ট্রাম্প কোনো ট্যাক্সই দেননি।
তিনি ব্যবসায় লোকসান দেখিয়ে এসব ট্যাক্স ফাঁকি দেন।
এরপর ট্যাক্স রিটার্ন প্রকাশের কথা বললেও আর করেননি।