মার্কিন যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আইনি নিবন্ধন নিশ্চিতে দেশটির সরকারকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
দেশটির নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন তিনি।

নিউইয়র্কে মার্কিন কংগ্রেসের সদস্য গ্রেস মেং এর সঙ্গে বৈঠককালে বাংলাদেশ ও আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী।
গ্রেস মেং নিউইয়র্কের বিপুল সংখ্যক বাংলাদেশি ভোটারের প্রতিনিধিত্ব করেন এবং মার্কিন কংগ্রেসে সবসসয় বাংলাদেশি ককাসের সক্রিয় সদস্য।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কথা উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেস সদস্য মংকে মার্কিন সংসদ সদস্যদের একটি গ্রুপের সঙ্গে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বাইডেন প্রশাসনের অভিবাসন সম্পর্কে উদার পদ্ধতির প্রশংসা করে তিনি কংগ্রেস সদস্যকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের আইনিকরণের জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.