বাংলাদেশ বিমানকে ১৫টি ওজন পরিমাপক যন্ত্র দিলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেক-ইন কাউন্টারসমূহে ব্যবহারের জন্য ১৫টি ওজন পরিমাপক যন্ত্র প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন (যুগ্ম সচিব) জিয়াউদ্দিন আহমেদের নিকট ওই ওজন পরিমাপক যন্ত্রসমূহ হস্তান্তর করেন।

এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিরেক্টর প্লানিং এন্ড ট্রেনিং এয়ার কমোডর (অব.) মো. মাহবুব জাহান খান বিবিপি, পিএসসিসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.