জামাল খাশোগি হত্যার গোয়েন্দা প্রতিবেদন দেখেছেন বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিস্তারিত গোয়েন্দা প্রতিবেদন তিনি দেখেছেন।
প্রতিবেদনটি শিগগিরই প্রকাশ করা হবে।

বুধবার সাংবাদিকদের এ কথা জানান জো বাইডেন।
এ সময় তিনি শিগগিরই সৌদি আরবের বাদশাহ সালমানের সঙ্গে ফোনে কথা বলবেন বলেও আশা করেন।

বাইডেনের মুখপাত্র জেন পিসাকি জানান, জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো সৌদি আরবের বাদশাহ সালমানের সঙ্গে ‘শিগগিরই’ বাইডেনের কথা বলতে চেয়েছেন।

তবে কবে নাগাদ এ কথা হতে পারে সে বিষয়ে জানতে চাইলে বাইডেন বলেন, ‘আমরা তার (সৌদি আরবের বাদশাহ) সঙ্গে কথা বলতে যাচ্ছি।
আমি এখন পর্যন্ত তার সঙ্গে কথা বলিনি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.