করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজের কথা চিন্তা করছে ফাইজার

ফাইজার ও বায়োএনটেক বৃহস্পতিবার জানিয়েছে, করোনার নতুন ধরণের বিরুদ্ধে কার্যকারিতা বুঝতে তারা ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিয়ে পরীক্ষা করছে।

কোম্পানি দুটো জানায়, তারা সংশোধিত ভ্যাকসিনের ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গেও কথা বলছে।
দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনাভাইরাসের অধিক সংক্রামক বি.১.৩৫১ নামের স্ট্রেইনসহ অন্যান্য নতুন স্ট্রেইন প্রতিরোধের জন্য তারা এ উদ্যোগ নিয়েছে।

ফাইজার ও বায়োএনটেকের ধারণা, তাদের দুই ডোজের ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য ও অন্যান্য স্থানে পাওয়া ভাইরাসের নতুন ধরণের বিরুদ্ধে কার্যকর হবে।
কিন্তু নতুন এই গবেষণার মাধ্যমে তারা বুঝতে পারবে আরও সুরক্ষার প্রয়োজন আছে কিনা।
যদি আরও সুরক্ষার দরকার হয় সেক্ষেত্রে কখন তা দরকার হবে সেটিও বোঝা যাবে এই পরীক্ষায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.