মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে তার বিমানের গুণগতমান ও সুরক্ষা তদারকির ব্যর্থতা নিয়ে চলা কয়েক বছরের অভিযোগ নিষ্পত্তিতে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাকে ৬৬ লাখ ডলার জরিমানা গুনতে হবে।
বোয়িং এর ৭৮৭ ড্রিমলাইনার জেট বিমান ত্রুটিমুক্ত করার মাধ্যমে যা কমানোর সুযোগ ছিল। প্রতিষ্ঠানটি এখন তার পার্কিংয়ে থাকা কমপক্ষে ৮৮টি এই মডেলের বিমানের ত্রুটি সারাতে প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে বলে শিল্পসংশ্লিষ্ট এক সূত্রে জানা গেছে।
সূত্রটি বলছে, একেকটি বিমানের ত্রুটি অনুসন্ধান এবং তা সারাতে এক মাসের মতো সময় লাগবে। সব মিলিয়ে বোয়িংয়ের লোকসান কত মিলিয়ন কিংবা বিলিয়ন ডলার ছাড়াবে? তা নির্ভর করছে কতগুলো বিমানে ত্রুটি পাওয়ার পর।
নিরাপত্তা চুক্তি ২০১৫ পরিপালনে ব্যর্থতার দায়ে বোয়িংকে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের জরিমানা করার খবর আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে প্রকাশের পরই পুঁজিবাজারে দিনের শেষভাগে সাড়ে পাচ শতাংশের বেশি দাম পড়ে যায় শেয়ারটির।
৫৪ লাখ ডলার জরিমানা করা হয়েছে চুক্তি ভঙ্গের জন্য, যেখানে বোয়িং তাদের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের উন্নতি করা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল।
বাকি ১২ লাখ দশ হাজার ডলার জরিমানা করা হয়েছে নিষ্পত্তির অপেক্ষায় থাকা আরো দুটি মামলাকে এগিয়ে নিতে।