ইরানের হাত থেকে সৌদি আরবকে ‘রক্ষা’র প্রতিশ্রুতি বাইডেনের

জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে।
এসময় ইরানি হুমকির হাত থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ (সৌদি প্রেস এজেন্সি) জানিয়েছে, বাইডেন এবং বাদশাহ সালমান দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন আরও জোরদার করায় গুরুত্বারোপ করেছেন।

ফোনালাপের সময় গত মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানান সৌদি বাদশাহ।
দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে ইরানের ‘হুমকি’ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করায় গুরুত্ব দিয়েছেন তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.