ইসরাইলি সেই রহস্যময় বিস্ফোরিত জাহাজ দুবাইয়ের বন্দরে

দুবাইয়ের বন্দরে নোঙ্গর করেছে ওমান সাগরে রহস্যজনক বিস্ফোরণের শিকার হওয়া ইসরাইলি কার্গো জাহাজটি।

এমভি হেলিওস রায় নামের ইসরাইলি জাহাজটি রোববার দুবাইয়ের রশিদ বন্দরে নোঙ্গর করে। মেরামতের জন্য জাহাজটি সেখানে নেওয়া হয়েছে বলে সূত্রের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ইসরাইলের সঙ্গে ইরানের উত্তেজনার মধ্যে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যের নৌপথ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ওমান সাগরে ইসরাইলি কার্গো জাহাজটিতে রহস্যজনক বিস্ফোরণ ঘটে। এতে ক্রুরা অক্ষত থাকলেও পানিসীমার ঠিক ওপরে জাহাজটিতে চারটি গর্ত তৈরি হয়।

সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে বুধবার ছেড়ে আসা জাহাজটি ৫ মার্চ সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল।

এমভি হেলিওস রায় নামের কার্গো জাহাজটির প্রকৃত মালিক ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের ঘনিষ্ঠ ব্যক্তি বলে জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.