হোয়াইট হাউস ছাড়ার আগেই ভ্যাকসিন নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প-মেলানিয়া

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগেই করোনার ভ্যাকসিন নিয়েছেন।
সোমবার সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের এক উপদেষ্টা এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান ট্রাম্প।
নির্বাচনে জয়ী হয়ে চলতি বছরের ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করেন জো বাইডেন।
২০ তারিখের আগেই হোয়াইট হাউস ছাড়েন ট্রাম্প এবং মেলানিয়া।

ট্রাম্পের ওই উপদেষ্টা জানিয়েছেন, জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগেই ট্রাম্প এবং মেলানিয়া করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন।
তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.