করোনার নতুন ধরন বি.১.১.৭, আতঙ্কে কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর নতুন ধরন বি.১.১.৭ ছড়িয়ে পড়ায় দেশটিতে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সেন্টারের (সিডিসি) প্রধান র‍্যাচেল ওয়ালেনস্কাই এ আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন।
আজ মঙ্গলবার (২ মার্চ) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।

ওয়ালেনস্কাই বলেন, গত এক সপ্তাহে নতুন ৭০ হাজার রোগী শনাক্ত হয়েছে।
এই সংখ্যাটি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি।
একইসময়ে প্রতিদিন প্রায় ২ হাজার রোগী মারা গেছেন।

সবাইকে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন।
বর্তমানে যেভাবে ফের করোনা ছড়িয়ে পড়ছে তাতে মনে হচ্ছে আমাদের এতদিনের কঠোর পরিশ্রম জলে যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.