মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ বছরের ভিসার সুবিধা হারাচ্ছে চীন

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ও শিল্প গুপ্তচরবৃত্তি’ বন্ধ না করা পর্যন্ত ১০ বছরের মাল্টি-এন্ট্রি ভিসায় চীনের প্রবেশাধিকার বন্ধ করার জন্য সিনেটে একটি বিল উত্থাপন করা হয়েছে।

প্রভাবশালী রিপাবলিকান সিনেটরদের একটি দল বিলটি উত্থাপন করে।

শুক্রবার সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন, টম কটন, রিক স্কট, টেড ক্রুজ এবং মার্কো রুবিও এই বিল উত্থাপন করেন।

বিলটি যদি পাস হয়, তাহলে চীনা নাগরিকদের জন্য ১০ বছরের বি-১/বি-২ ভিসা পাওয়া বন্ধ হয়ে যাবে।

চীন থেকে যারা ব্যবসা, ভ্রমণ বা পর্যটনের উদ্দেশ্যে আমেরিকায় আসেন তাদের বি-১/বি-২ ভিসা প্রদান করা হয়।

এই আইনের অধীনে চীনা নাগরিকরা এক বছরের মাল্টি-এন্ট্রি ভিসা পাওয়ার যোগ্য হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.